ShareBridgeby Hasan Shameem

ব্যবহারের নিয়ম

iPhone, Android, Windows আর Mac — যেকোনো ডিভাইস থেকে যেকোনো ডিভাইসে ছবি, ভিডিও, PDF পাঠান। কোনো অ্যাপ ইনস্টল লাগবে না, শুধু ব্রাউজার।

ShareBridge খুলুন

১প্রথমবার: দুই ডিভাইস যুক্ত করা

শুধু প্রথমবার কোড লাগবে। এরপর ডিভাইসগুলো একে অপরকে মনে রাখবে।

  1. দুই ডিভাইসেই খুলুন: sharebridge.pages.dev
  2. প্রথম ডিভাইসে “কোড নিন” চাপুন।
    কোড নিন
  3. একটা ৬ অক্ষরের কোড আর QR দেখাবে।
    7K4QPA
  4. দ্বিতীয় ডিভাইসে কোডটা লিখে “যুক্ত হোন” চাপুন — অথবা ফোনের ক্যামেরা দিয়ে QR স্ক্যান করুন।
    7K4QPAযুক্ত হোন
  5. উপরে সবুজ “সংযুক্ত” দেখালেই হয়ে গেল।
    সংযুক্ত
বিদেশে থাকা কারো সাথে যুক্ত করতে: আপনি “কোড নিন” চাপুন, কোডটা WhatsApp-এ তাকে পাঠান, সে লিখে “যুক্ত হোন” চাপবে।

২ফাইল পাঠানো

দুই ডিভাইসেই ShareBridge খোলা থাকলে ফাইল সরাসরি যায় — সবচেয়ে দ্রুত।

  1. “আপনার ডিভাইস” তালিকায় যাকে পাঠাবেন তার পাশে “সংযোগ” চাপুন।
    Ammu-র ফোনশেষ সংযোগ ২ ঘণ্টা আগেসংযোগরেখে আসুন
  2. “পাঠাবেন যাকে”-তে টিক দেওয়া ডিভাইসগুলোতে ফাইল যাবে। একসাথে কয়েকজনকেও পাঠানো যায়।
    Ammu-র ফোনঅফিসের PC
  3. “পাঠানোর ফাইল বাছুন” চাপুন, ছবি/ভিডিও/PDF বেছে নিন। লেখা বা লিংকও পাঠানো যায়।
  4. অন্য ডিভাইসে ইতিহাস-এ ফাইলটা আসবে — “দেখুন” চাপলে খুলবে, “সেভ” চাপলে ফোনে জমা হবে।
    JPGfamily-photo.jpg1.4 MB · এইমাত্রদেখুনসেভ
পাঠানোর সময় দুই ডিভাইসেরই স্ক্রিন খোলা রাখুন। নেট কেটে গেলে চিন্তা নেই — আবার সংযোগ হলে যেখানে থেমেছিল সেখান থেকে চলবে।

৩অন্যজন অফলাইনে থাকলে: “রেখে আসুন”

অন্যজন এখন অনলাইনে নেই? ফাইলটা রেখে আসুন — সে ShareBridge খুললেই পেয়ে যাবে।

  1. তার নামের পাশে “রেখে আসুন” চাপুন, ফাইল বাছুন।
    রেখে আসুন
  2. অনেকজনকে একসাথে পাঠাতে: “একসাথে কয়েকজনকে রেখে আসুন”।
  3. আপনার ইতিহাসে লেখা থাকবে কখন সে খুলে দেখেছে বা সেভ করেছে।
    PDFpassport.pdf0.8 MB · ১০ মিনিট আগে · ✓ খুলে দেখেছে
প্রতি ফাইল সর্বোচ্চ 100 MB। রাখা ফাইল সর্বোচ্চ ৭ দিন থাকে, পৌঁছালেই মুছে যায়। ফাইল পুরোপুরি এনক্রিপ্টেড — মাঝখানে কেউ খুলে দেখতে পারবে না।

৪ফাইল সেভ করা

  1. ছবি/ভিডিও: “শেয়ার” চাপুন → “Save Image” / “Save Video” — Photos-এ চলে যাবে।
  2. অন্য ফাইল: “সেভ” চাপুন → Files অ্যাপের Downloads-এ পাবেন।
  1. “সেভ” চাপুন — ফাইল Downloads ফোল্ডারে যাবে, Gallery-তেও দেখা যাবে।
  2. WhatsApp বা অন্য অ্যাপে পাঠাতে “শেয়ার” চাপুন।
  1. “সেভ” চাপুন — ফাইল Downloads ফোল্ডারে যাবে।
  2. অনেক ফাইল একসাথে পাঠাতে “অনেক ফাইল একটা ZIP-এ ভরে পাঠান” টিক দিন, অথবা “পুরো ফোল্ডার পাঠান”।
দরকারি ফাইল সেভ করে রাখুন। অনেকদিন অ্যাপ না খুললে iPhone ব্রাউজারে রাখা ফাইল মুছে দিতে পারে।

৫অ্যাপের মতো রাখা + নোটিফিকেশন

হোম স্ক্রিনে রাখলে এক চাপেই খুলবে, আর ফাইল এলে নোটিফিকেশন পাবেন।

  1. Safari-তে sharebridge.pages.dev খুলুন।
  2. নিচের Share বোতাম (□↑) চাপুন → “Add to Home Screen”।
  3. হোম স্ক্রিনের ShareBridge আইকন থেকে খুলুন, তারপর “ফাইল এলে নোটিফিকেশন পান” → “চালু করুন”।
iPhone-এ নোটিফিকেশনের জন্য iOS 16.4 বা নতুন লাগবে, আর অবশ্যই হোম স্ক্রিন থেকে খুলতে হবে।
  1. Chrome-এ sharebridge.pages.dev খুলুন।
  2. উপরের ⋮ মেনু → “Install app” বা “Add to Home screen”।
  3. অ্যাপে “চালু করুন” চাপুন — নোটিফিকেশন চালু।
  4. বোনাস: Gallery-তে কোনো ছবি খুলে Share চাপলে তালিকায় ShareBridge দেখাবে।

৬ফাইল ছোট করে পাঠানো

ছবি, ভিডিও বা PDF বাছার পর নিচ থেকে একটা ছোট জানালা উঠবে। সেখানে বেছে নিন কতটা ছোট করবেন — সাথে সাথে দেখাবে কত MB হবে, তারপর “পাঠান” চাপুন।

আসল
সেরা মান
ছোট
ভালো মান
সবচেয়ে ছোট
ধীর নেটের জন্য
party.mp412 MB → 1.5 MB
মোট: 2.8 MB17 MB কমবেপাঠান
স্ক্যান করা PDF ছোট হলে পাতাগুলো ছবি হয়ে যায় (লেখা কপি করা যাবে না)। কম্পিউটারে লেখা PDF বদলায় না।

?সমস্যা হলে

“সংযোগ হলো না” দেখাচ্ছে

অন্য ডিভাইসে ShareBridge খোলা আছে কিনা দেখুন। তারপরও না হলে একটা ডিভাইস Wi-Fi-তে নিন। একদম না হলে “রেখে আসুন” ব্যবহার করুন — এটা সব নেটওয়ার্কে কাজ করে।

কোড দিলাম, কিন্তু কিছু হচ্ছে না

কোড ১০ মিনিট পর বাতিল হয়, আর একটা কোড শুধু একবারই চলে। নতুন কোড নিয়ে আবার চেষ্টা করুন।

ফাইল কোথায় গেল?

ShareBridge-এর “ইতিহাস”-এ দেখুন। “সেভ” চাপলে iPhone-এ Files → Downloads, Android আর কম্পিউটারে Downloads ফোল্ডারে যায়।

নোটিফিকেশন আসছে না

iPhone-এ অবশ্যই হোম স্ক্রিন থেকে অ্যাপ খুলে চালু করতে হবে। ফোনের Settings-এ ShareBridge-এর নোটিফিকেশন অনুমতি আছে কিনা দেখুন।

ফাইল কি নিরাপদ?

হ্যাঁ। সরাসরি পাঠানো ফাইল এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে এনক্রিপ্টেড অবস্থায় যায়, কোথাও জমা থাকে না। “রেখে আসা” ফাইল এমনভাবে এনক্রিপ্ট করা যে শুধু আপনার যুক্ত করা ডিভাইসই খুলতে পারে।

অন্য কেউ কি আমার ডিভাইসে ফাইল পাঠাতে পারবে?

না। শুধু যাদের সাথে আপনি কোড দিয়ে যুক্ত হয়েছেন তারাই পারবে। কাউকে সরাতে তার নামের পাশে ✕ চাপুন।

ShareBridge খুলুন